ব্লগ/Blog

আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে যাদের

১. করদাতার মোট আয় করমুক্ত সীমা অতিক্রম করলে;

২. আয়বর্ষের পূর্ববর্তী তিন বছরের যে কোন বছর করদাতার কর নির্ধারণ হয়ে থাকে বা তার
আয় করযোগ্য হয়ে থাকে;

৩. ফার্মের অংশীদার হলে;

৪. কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক বা শেয়ারহোল্ডার কর্মচারী হলে;

৫. সরকার অথবা সরকারের কোন কর্তৃপক্ষ, কর্পোরেশন, সত্ত্বা বা ইউনিটের বা প্রচলিত কোন আইন, আদেশ বা দলিলের মাধ্যমে গঠিত কোন কর্তৃপক্ষ, কর্পোরেশন, সত্ত্বা বা ইউনিটের কর্মচারী হয়ে ১৬,০০০ টাকা বা তদূর্ধ্ব পরিমাণ মূল বেতন আহরণ করলে;

৬. কোন ব্যবসায় বা পেশায় যেকোন নির্বাহী বা ব্যবস্থাপনা পদে বেতনভোগী কর্মী হলে;
৭. কর অব্যাহতি প্রাপ্ত বা হ্রাসকৃত হারে করযোগ্য আয় থাকলে;

৮. মোটর গাড়ির মালিক হলে;

৯. সিটি কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ হতে ট্রেড লাইসেন্স গ্রহণ করে কোন ব্যবসা বা পেশা পরিচালনা করলে;

১০. মূল্য সংযোজন কর আইনের অধীন নিবন্ধিত কোন ক্লাবের সদস্যপদ থাকলে;

১১. চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড একাউন্টেন্ট, কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্ট, প্রকৌশলী, স্থপতি অথবা সার্ভেয়ার হিসেবে বা সমজাতীয় পেশাজীবী হিসেবে কোন স্বীকৃত পেশাজীবী সংস্থার নিবন্ধিত হলে;

১২. আয়কর পেশাজীবী হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডে নিবন্ধিত হলে;

১৩. কোন বণিক বা শিল্প বিষয়ক চেম্বার বা ব্যবসায়িক সংঘ বা সংস্থার সদস্য হলে;

১৪. কোন পৌরসভা বা সিটি করপোরেশনের কোন পদে বা সংসদ সদস্য পদে প্রার্থী হলে;

১৫. সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত সংস্থা বা কোন স্থানীয় সরকারের কোন টেন্ডারে অংশগ্রহণ করলে;

১৬. কোন কোম্পানির বা কোন গ্রুপ অব কোম্পানিজের পরিচালনা পর্ষদে থাকলে;

১৭. মটরযান, স্পেস/স্থান, বাসস্থান অথবা অন্যান্য সম্পদ সরবরাহের মাধ্যমে শেয়ারড ইকোনমিক এক্টিভিটিজে অংশগ্রহণ করলে;

১৮. লাইসেন্সধারী অস্ত্রের মালিক হলে; এবং

১৯. এছাড়াও ৪০টি ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন করতে হবে।

১৫০০০ এর বেশি আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচিত

র‍্যানডম সিলেকসান পদ্ধতিতে ২০২৩-২৪ করবর্ষে এন.বি.আর. মোট ১৫,৪৯৪ টি রিটার্ন ফাইল অডিটের জন্য নির্বাচিত করেছে। ১৬ জুলাই, ২০২৫, এন.বি.আর. এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানান- অডিট নির্বাচনের পদ্ধতিতে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে এই অটোমেটেড ব্যবস্থা চালু করা হয়েছে। এই পদ্ধতিতে প্রতিটি কর অঞ্চল বা সার্কেলে দাখিল করা আয়কর রিটার্নের মাত্র শূন্য দশমিক পাঁচ শতাংশ র‍্যানডম সিলেকসান পদ্ধতিতে […]

১৫০০০ এর বেশি আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচিত Read More »

সম্পত্তি অর্জনে, ও গৃহ নির্মাণে ব্যাংক ঋণ ও ঋণের সুদ কীভাবে প্রদর্শিত হবে

Rezaul Karim বাড়ি, ফ্ল্যাট বা সম্পত্তির মালিকদের জন্য যারা সম্পত্তি অর্জন, নির্মাণ, মেরামত, নবনির্মাণ বা পুনঃনির্মাণের জন্য ঋণ নিয়েছেন তাদের জন্য খুব প্রয়োজনীয় একটি ধারা। ঋণ যেম ন দায় বাড়ায় তেমনি সম্পত্তি বা তার মূল্য ও বাড়ায়। কিন্তু রিটার্নে ঋণের সুদের প্রদর্শনে কিছু নিয়ম মানতে হয়। যেমন সম্পত্তি অর্জন, নির্মাণ, মেরামত, নবনির্মাণ বা পুনঃনির্মাণের জন্য

সম্পত্তি অর্জনে, ও গৃহ নির্মাণে ব্যাংক ঋণ ও ঋণের সুদ কীভাবে প্রদর্শিত হবে Read More »

মহিলাদের আয়কর

Writer – Md. Jillur Rahman মহিলারা আজ আর পিছিয়ে নেই।সময়ের সাথে সাথে মহিলারাও আজ অনেক পেশায় নিয়োজিত। কেউ সরকারি- বেসরকারী চাকরিতে নিয়োজিত অথবা কেউ বা হয়েছেন নারী উদ্যোক্তা। সংসার বা নিজের জন্য বাড়তি কিছু টাকা উপার্জন করে সংসারকে বাড়তি খরচের বোঝা লাঘব করার জন্য তারাও আজ দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে নিজেদেরকে জড়িয়ে ফেলেছে। নিজের আয় বাড়ার সাথে

মহিলাদের আয়কর Read More »

ভাড়া হইতে আয়

আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩৫-৩৯ অনুযায়ী ভাড়া হতে আয় পরিগণনা করতে হবে।  বিবেচ্য বিষয় যথা:- (১) কোনো সম্পত্তির মোট ভাড়ামূল্য হতে অনুমোদনযোগ্য খরচ বাদ দিলে যা অবশিষ্ট থাকবে তা-ই হবে উক্ত সম্পত্তির ভাড়া হইতে আয়। (২) সম্পত্তির কোনো অংশ কোনো ব্যক্তির নিজ ব্যবসায়ের উদ্দেশ্যে নিয়োজিত থাকলে এবং তা হতে প্রাপ্ত আয় উক্ত ব্যক্তির ব্যবসা হইতে

ভাড়া হইতে আয় Read More »

ট্যাক্স রিটার্ন জমার সময়

রেজাউল করিম, চট্টগ্রাম যেহেতু নতুন আয়কর আইন অনুযায়ী, রিটার্ন দাখিলের জন্য সময় বৃদ্ধির সুযোগ রাখা হয়নি। যার ফলে জনমনে সৃষ্ট জটিলতা নিরসনে, সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে করদাতারা বছরের যে কোনো সময় আয়কর রিটার্ন জমা দিতে পারবেন অর্থাৎ করদাতারা এখন যে কোনো সময় রিটার্ন দাখিল করতে পারবেন। কর দিবসের মধ্যে রিটার্ন দাখিলের ক্ষেত্রে সাধারণ

ট্যাক্স রিটার্ন জমার সময় Read More »

প্রথম আয়কর রিটার্ন যা যা জেনে রাখা জরুরি

রেজাউল করিম, চট্টগ্রাম বিষয়টি গর্বের ও আনন্দের। ভাবতেই ভাল লাগে যে, আমি জীবনে প্রথম আয়কর রিটার্ন ফাইল জমা দিয়ে, একনলেজমেন্ট বা রিটার্ন জমার প্রাপ্তি স্বীকারপত্র নিচ্ছি। প্রথম আয়কর রিটার্ন মানে যে কোনো টি. আই. এন. এর বিপরীতে জমাকৃত প্রথম আয়কর রিটার্ন । বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও, আনন্দের ছলে অনেকে গুরুত্ব না দিয়ে পরবর্তীতে বিপাকে পড়ে। অথচ

প্রথম আয়কর রিটার্ন যা যা জেনে রাখা জরুরি Read More »

চাকুরিজীবিদের জন্য আয়করআইন ২০২৩ এ পরিবর্তন সমূহ

আরিফুল ইসলাম, চট্টগ্রাম পূর্বের প্রচলিত আইনে বেতনের বিভিন্ন খাত অনুযায়ী অকরধার্য (যে আয়ের উপর বা আয়ের যে সীমা পর্যন্ত কর দিতে হয় না) বা বিভিন্ন ছাড় পাওয়া যেত । বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা ইত্যাদি- খাত সমূহের  উপর নির্ধারিত হারে অকরধার্য  ছিল যা নতুন আয়কর আইন -২০২৩ এ খাতওয়ারি  অকরধার্য  বা ছাড় না

চাকুরিজীবিদের জন্য আয়করআইন ২০২৩ এ পরিবর্তন সমূহ Read More »

যে সকল ক্ষেত্রে ( ৩৮টি ) রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন করতে হবে

আমাদের মধ্যে অনেকেই এখনো ট্যাক্স রিটার্ন জমাদানে সচেতন হতে পারেনি। এখনো অনেকে মনে করছে যখন প্রয়োজন হবে তখনই বিষয়টি নিয়ে ভাবা যাবে। ব্যপারটি কিন্তু এখানেই শেষ নয়। বর্তমানে দেশে ৭০ লাখের ওপরে কর শনাক্তকরণ নম্বর বা টিআইএনধারী রয়েছেন। আগে টিআইএন থাকলেই হতো রিটার্ন দাখিল বাধ্যতামূলক ছিল না। এখন টিআইএন থাকলেই করযোগ্য আয় থাকুক বা না

যে সকল ক্ষেত্রে ( ৩৮টি ) রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন করতে হবে Read More »

আয়কর ও আয়করের ইতিহাস

আয়কর বিষয়টি আমাদের মত উন্নয়নশীল দেশের যে কোন আয়ের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি যেহেতু নিয়মিত বিষয় তাই করদাতাদের এই বিষয়ে একটু মনোযোগ দেয়া দরকার। যত দিন যাচ্ছে আমরা ততই অনলাইনভিত্তিক/ অটোমেশন/ প্রমাণভিত্তিক সময়ের দিকে যাচ্ছি, যেখানে মূলত সত্য ও সঠিক তথ্য নির্ভর কার্যাবলিগুলোই সঠিক ভাবে মূল্যায়িত হবে। আপনার আয়, ব্যয়, দায়, সম্পদ

আয়কর ও আয়করের ইতিহাস Read More »