যে সকল ক্ষেত্রে ( ৩৮টি ) রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন করতে হবে

আমাদের মধ্যে অনেকেই এখনো ট্যাক্স রিটার্ন জমাদানে সচেতন হতে পারেনি। এখনো অনেকে মনে করছে যখন প্রয়োজন হবে তখনই বিষয়টি নিয়ে ভাবা যাবে। ব্যপারটি কিন্তু এখানেই শেষ নয়।

বর্তমানে দেশে ৭০ লাখের ওপরে কর শনাক্তকরণ নম্বর বা টিআইএনধারী রয়েছেন। আগে টিআইএন থাকলেই হতো রিটার্ন দাখিল বাধ্যতামূলক ছিল না। এখন টিআইএন থাকলেই করযোগ্য আয় থাকুক বা না থাকুক আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক।

এখন এবং অদূর ভবিষৎ এ বিভিন্ন সরকারি সেবায়  ট্যাক্স রিটার্ন দাখিলের প্রমানপত্র প্রদর্শন করা বাধ্যতামূলক। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় ট্যাক্স রিটার্ন দাখিলের প্রমান পত্র অনলাইনে ভেরিফাই করা যায়। তাই নয় ছয় এর সুযোগ নেই। ভবিষৎ এ বিভিন্ন প্রয়োজনে সম্পূর্ণ রিটার্নের সংযুক্তিসহ  এক সেট রিটার্ন সংরক্ষণ করে রাখাও দরকার। 

 রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন করতে হবে যে সকল ক্ষেত্রে

১. কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে ৫ লক্ষাধিক টাকার ঋণ গ্রহণে;

২. কোন কোম্পানির পরিচালক বা স্পন্সর শেয়ারহোল্ডার হতে হলে;

৩. আমদানি নিবন্ধন সনদ ও রপ্তানি নিবন্ধন সনদ প্রাপ্তি ও বহাল রাখতে;

৪. সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন করতে;

৫. সমবায় সমিতির নিবন্ধন পেতে;

৬. সাধারণ বীমার তালিকাভূক্ত সার্ভেয়র হতে এবং লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন করতে;

৭. সিটি কর্পোরেশন, জেলা সদরের পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় ১০ লক্ষাধিক টাকার জমি, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিক্রয় বা হস্তান্তর বা বায়নামা বা আমমোক্তারনামা নিবন্ধন করতে;

৮. ক্রেডিট কার্ড প্রাপ্তি ও বহাল রাখতে;

৯. চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড একাউন্টেন্ট, কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্ট, প্রকৌশলী, স্থপতি অথবা সার্ভেয়ার হিসেবে বা সমজাতীয় পেশাজীবী হিসেবে কোন স্বীকৃত পেশাজীবী সংস্থার সদস্যপদ প্রাপ্তি ও বহাল রাখতে;

১০. The Muslim Marriages and Divorces (Registration) Act, 1974 (LII of 1974) এর অধীন নিকাহ্ রেজিস্ট্রার হিসেবে লাইসেন্স প্রাপ্তি ও বহাল রাখতে;

১১. ট্রেড বা পেশাজীবী সংস্থার সদস্যপদ প্রাপ্তি ও বহাল রাখতে;

১২. ড্রাগ লাইসেন্স, ফায়ার লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বিএসটিআই লাইসেন্স ও ছাড়পত্র প্রাপ্তি ও নবায়নে,

১৩. যেকোন এলাকায় গ্যাসের বাণিজ্যিক ও শিল্প সংযোগ প্রাপ্তি ও বহাল রাখতে এবং সিটি কর্পোরেশন এলাকায় আবাসিক গ্যাস সংযোগ প্রাপ্তি এবং বহাল রাখতে:

১৪. লঞ্চ, স্টিমার, মাছ ধরার ট্রলার, কার্গো, কোস্টার, কার্গো ও ডাম্ব বার্জসহ যেকোন প্রকারের ভাড়ায় চালিত নৌযানের সার্ভে সার্টিফিকেট প্রাপ্তি ও বহাল রাখতে;

১৫. পরিবেশ অধিদপ্তর বা জেলা প্রশাসকের কার্যালয় হতে ইট উৎপাদনের অনুমতি প্রাপ্তি ও নবায়নে:  

১৬. সিটি কর্পোরেশন, জেলা সদর বা পৌরসভায় অবস্থিত ইংরেজি মাধ্যম স্কুলে শিশু বা পোষ্য ভর্তিতে,

১৭. সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি বা বহাল রাখতে:

১৮. কোম্পানির এজেন্সী বা ডিস্ট্রিবিউটরশিপ প্রাপ্তি ও বহাল রাখতে;

ট্যাক্স ইনফো বিডি
Contact us at Facebook Taxinfobangladesh

১৯. আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রাপ্তি ও বহাল রাখতে;

২০. আমদানির উদ্দেশ্যে ঋণপত্র খোলায়;

২১. পাঁচ লক্ষাধিক টাকার পোস্ট অফিস সঞ্চয়ী হিসাব খোলায়:

২২. দশ লক্ষাধিক টাকার ক্রেডিট ব্যালেন্স সম্পন্ন ব্যাংক হিসাব খোলা ও বহাল রাখতে;

২৩. পাঁচ লক্ষাধিক টাকার সঞ্চয়পত্র ক্রয়ে;

২৪. পৌরসভা, উপজেলা, সিটি কর্পোরেশন বা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে;

২৫. মটরযান, স্পেস/স্থান, বাসস্থান অথবা অন্যান্য সম্পদ সরবরাহের মাধ্যমে শেয়ার ও ইকোনমিক এক্টিভিটিজে অংশগ্রহণ করতে;

২৬, উৎপাদন কার্যক্রমের ব্যবস্থাপনা বা প্রশাসনিক বা তত্বাবধানকারী অবস্থানে কর্মরত ব্যক্তির বেতন-ভাতাদি প্রাপ্তিতে;

২৭. সরকার অথবা সরকারের কোন কর্তৃপক্ষ, কর্পোরেশন, সত্ত্বা বা ইউনিটের বা প্রচলিত কোন আইন, আদেশ বা দলিলের মাধ্যমে গঠিত কোন কর্তৃপক্ষ, কর্পোরেশন, সত্ত্বা বা ইউনিটের কর্মচারীর ১৬,০০০ টাকা বা তদূর্ধা পরিমাণ মূল বেতন প্রাপ্তিতে;

২৮. মোবাইল ব্যাংকিং বা ইলেক্ট্রনিক উপায়ে ঢাকা স্থানান্তরের মাধ্যমে এবং মোবাইল ফোনের হিসাব রিচার্জের মাধ্যমে কমিশন, ফি বা অন্য কোন অর্থ প্রাপ্তির ক্ষেত্রে:

২৯. অ্যাডভাইজরি বা কনসালটেন্সি সার্ভিস, ক্যাটারিং সার্ভিস, ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস, জনবল সরবরাহ, নিরাপত্তা সরবরাহ সেবা বাবদ নিবাসী কর্তৃক কোন কোম্পানি হতে কোন অর্থ প্রাপ্তিতে:

৩০. মান্থলি পেমেন্ট অর্ডার বা এমপিও ভুক্তির মাধ্যমে সরকারের নিকট হতে মাসিক ১৬,০০০ টাকার উৎস কোন অর্থ প্রাপ্তিতে;

৩১. বীমা কোম্পানির এজেন্সি সার্টিফিকেট নিবন্ধন বা নবায়নে:

৩২. দ্বি-চক্র বা ত্রি- চক্র মোটরযান ব্যতীত অন্যান্য মোটরযানের নিবন্ধন, মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়নকালে;

৩৩. এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোতে নিবন্ধিত এনজিওতে বা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে লাইসেন্স প্রাপ্ত ক্ষুদ্র ঋণ সংস্থায় বিদেশি অনুদান ছাড়ে;

৩৪. বাংলাদেশে অবস্থিত ভোক্তাদের নিকট ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পণ্য বা সেবা বিক্রয়ে ;

৩৫. কোম্পানি আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) এবং Societies Registration Act, 1860 (Act No. XXI of 1860) এর অধীন নিবন্ধিত কোন ক্লাবের সদস্যপদ লাভের আবেদনের ক্ষেত্রে:

৩৬. পণ্য সবরাহ, চুক্তি সম্পাদন বা সেবা সরবরাহের উদ্দ্যেশে নিবাসী কর্তৃক টেন্ডার উকুমেন্টস্ দাখিল কালে;

৩৭. পণ্য আমদানি বা রপ্তানির উদ্দ্যেশে বিল অব এন্ট্রি দাখিল কালে;

৩৮. রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চিটাগাং উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ), রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) অথবা সিটি কর্পোরেশন বা পৌরসভার অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুমোদনের নিমিত্ত ভবন নির্মাণের নকশা দাখিল কালে।

6 thoughts on “যে সকল ক্ষেত্রে ( ৩৮টি ) রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন করতে হবে”

  1. Md. Minhajur Rahman

    ব্লগ বেশ ইনফরমেটিভ। প্রথম ট্যাক্স নিয়ে অনেক প্রশ্ন ছিলো। ব্লগের মধ্যমে সব প্রশ্নের উত্তর পেয়ে গেলাম।
    অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি নিশ্চিন্তে ট্যাক্স জমা দিতে পারবো।

Comments are closed.