It seems we can’t find what you’re looking for. Perhaps searching can help.
মূলধনী মুনাফা আয়
মূলধনী মুনাফা
(আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ধারা ৩১ অনুযায়ী)
কোন সম্পত্তি হস্তান্তর করে মুনাফা হলে তাই মূলধনী আয়।
এক্ষেত্রে সম্পত্তির মধ্যে জমি, বাড়ী, এ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল স্পেস, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বা মিউচ্যুয়াল ফান্ড ইউনিট ইত্যাদি অন্তর্ভুক্ত।
এখানে লক্ষণীয় যে, ব্যক্তিগত ব্যবহার্য গাড়ী, কম্পিউটার, আসবাবপত্র অলংঙ্কার ইত্যাদি মূলধনী সম্পত্তি হিসেবে অন্তর্ভুক্ত হবে না। বিক্রীত জমি, বাড়ী, এ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল স্পেস ইত্যাদি রেজিস্ট্রেশনের সময় যে কর পরিশোধ করা হয় তা মূলধনী মুনাফার বিপরীতে চূড়ান্ত করদায়ের বৈশিষ্ট্যসম্পন্ন ন্যূনতম করদায় (minimum tax) পরিশোধ বলে গণ্য হবে।
স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বা মিউচ্যুয়াল ফান্ড ইউনিট বিক্রয় বা হস্তান্তর হতে ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, মার্চেন্ট ব্যাংক, শেয়ার ডিলার/ব্রোকার কোম্পানি এর স্পন্সর শেয়ারহোল্ডার, ডিরেক্টর এবং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির স্পন্সর শেয়ারহোল্ডার বা ডিরেক্টরদের আয় করযোগ্য। এছাড়া আয়বর্ষের যে কোন সময়ে কোন করদাতার কোন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত একটি কোম্পানির পরিশোধিত মূলধনের ১০% অধিক শেয়ার থাকলে ঐ কোম্পানির শেয়ার বিক্রি হতে অর্জিত আয়ও করযোগ্য হবে।