It seems we can’t find what you’re looking for. Perhaps searching can help.
ব্যবসা বা পেশার আয়
ব্যবসা বা পেশার আয়
(আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ধারা ২৮ অনুযায়ী)
আয় বা উপার্জনের খাত গুলোর মধ্যে অন্যতম একটি খাত হল ব্যবসা বা পেশা হতে আয়।সরকারের রাজস্ব আয়ের অন্যতম একটি খাত হল ব্যবসা বা পেশা। আয়কর অধ্যাদেশের ২৮ ধারা অনুযায়ী “আয় বছরের যে কোন সময় করদাতার ব্যবসা বা পেশা হতে যে আয় অর্জিত বা প্রাপ্ত হয় তা কারবার বা পেশা খাতে করযোগ্য আয় হিসেবে গণ্য।”
স্বাভাবিক ব্যক্তি করদাতার ব্যবসা বা পেশা খাতে সহজে আয় নিরূপণের জন্য ২০১৬-১৭ করবর্ষে প্রবর্তিত নতুন রিটার্ন ফরমে তফসিল ২৪সি প্রবর্তন করা হয়েছে। উল্লিখিত নতুন আয়কর রিটার্ন ফরম ব্যবহারকারীগণ রিটার্নের ২৮ ক্রমিকে ব্যবসা বা পেশা খাতে করযোগ্য আয় থাকলে তফসিল ২৪সি পূরণপূর্বক মূল রিটার্নের সাথে সংযুক্ত করবেন। তফসিল ২৪সি এর ক্রমিক নং-০৩ এ ব্যবসা বা পেশার ধরণ (যেমন, ব্যবসায়ের ক্ষেত্রে গ্রোসারী। ব্যবসা, কমিশন ব্যবসা, জুয়েলারী ব্যবসা, ইত্যাদি এবং পেশার ক্ষেত্রে চিকিৎসা, আইন, কনসালটেন্সি, ইত্যাদি) উল্লেখ করতে হবে। ক্রমিক নং-০৪ এ ব্যবসা বা পেশার নাম (ট্রেড লাইসেন্স অনুযায়ী) উল্লেখ করতে হবে। ক্রমিক নং-০৫ এ ব্যবসা বা পেশার ঠিকানা উল্লেখ করতে ক্রমিক নং-০৬ হতে ০৯ এ ব্যবসা বা পেশার আয়ের বিবরণ (লাভ ও ক্ষতি হিসাব) উল্লেখ করতে হবে। ব্যবসা বা পেশার গ্রস প্রাপ্তি বা বিক্রয় হতে ব্যবসা সংশ্লিষ্ট সকল খরচ বাদ দিয়ে নীট আয় নির্ণয় করতে হবে। উল্লেখ্য, করদাতার ব্যক্তিগত খরচ বা ব্যবসা বহির্ভূত খরচ গ্রস প্রাপ্তি বা বিক্রয় হতে বাদ দেয়া যাবে না। তাছাড়া ব্যবসার মুলধনী প্রকৃতির খরচও নীট আয় নির্ণয়ের ক্ষেত্রে খরচ হিসেবে বাদ দেয়া যাবে না।
ক্রমিক নং-১০ হতে ২০ এ ব্যবসা বা পেশার স্থিতিপত্র বা আয়-ব্যয়ের হিসাব বিবরণীর তথ্য প্রদান করতে হবে।
করদাতার ব্যবসা বা পেশা খাতে আয় না থাকলে মূল রিটার্নের সাথে তফসিল ২৪ সি সংযুক্ত করার প্রয়োজন নেই।
যে সকল করদাতার কারবার বা পেশা খাতে আয় নির্ণিত হয় (ধারা-২৮)
১। একক ব্যক্তি করদাতাঃ একক ব্যক্তি কর্তৃক পরিচালিত কারবার বা পেশা খাতে আয় ২৮ ধারা
অনুযায়ী এ খাতে নির্ণত হবে।
২। অংশীদারি কারবার: অংশীদারি প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত কারবার বা পেশা খাতে আয় এই খাতে গণনা হবে
৩। কোম্পানি : কোম্পানি কর্তৃক পরিচালিত কারবার বা পেশা খাতে আয়সমূহ
৪। অন্যান্য ব্যক্তি সংঘ: বীমা কোম্পানি, পেট্রোলিয়াম উত্তোলন বা উৎপাদন ব্যবসায়, খনি সম্পদের ব্যবসা ২৮(২) ধারা অনুযায়ী কারবার, বা পেশা খাতে আয় গণনা করবে ।