বেতন-আয়

একক ব্যক্তি আয়ের প্রথম খাতটি হলো বেতন খাতে আয় । একক ব্যক্তি যিনি সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে মাসিক পারিশ্রমিকের ভিত্তিতে নিয়োজিত তার শারীরিক বা মানসিক পরিশ্রমের বিনিময়ে অর্জিত আয়কে বেতন আয় হিসাবে গণ্য করা হয়।

ব্যক্তি করদাতা ব্যতীত অংশীদারী করবার বা কোম্পানি বা অন্য কোন প্রতিষ্ঠানের আয়ের মধ্যে বেতনখাতে আয় বলে কোন আয় থাকে না।

আয়কর অধ্যাদেশ অনুসারে নিম্নোক্ত বিষয় সমূহকে বেতন খাতের আওতায় আয় হিসাবে আনার কথা বলা হয়েছে। যথাঃ

(ক) সংশ্লিষ্ট আয়বর্ষে করদাতা কর্তৃক নিয়োগকর্তার নিকট থেকে প্রাপ্ত ও বকেয়া বেতন;

(গ) সংশ্লিষ্ট আয়বর্ষে করদাতাকে প্রদত্ত বা অনুমোদিত বকেয়া বেতন যার উপর বিগত বৎসরে আয়কর প্রদান করা হয়নি।

১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ২১(২) ধারায় আরও বলা হয়েছে, কোন আয় একবার করদাতার মোট আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হলে তা পরবর্তীতে আর মোট আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে না । অর্থাৎ বেতনকে দ্বৈত গণনা করা যাবে না ।

এ বিষয়ে বিস্তারিত জানতে আমদের বেতন খাতের সাব হেডগুলো/ সরকারি বেতন ভোগী ও বেসরকারি বেতন ভোগী পেইজগুলো দেখুন।

It seems we can’t find what you’re looking for. Perhaps searching can help.