It seems we can’t find what you’re looking for. Perhaps searching can help.
প্রশ্ন এবং উত্তর
১.আয়কর কি?
উত্তর:আয়ের উপর প্রদেয় করকে আয়কর বলা হয়।
২. কোন ব্যাক্তি আয়কর প্রদানের জন্য উপযুক্ত?
উত্তর:নির্দিষ্ট আয় সীমার উপরে আয় হলে আয়কর প্রদানের জন্য উপযুক্ত হয়। অর্থ আইন ২০১৫ এর আওতায়, সাধারনত ব্যাক্তি বা কৃত্তিম ব্যাক্তি সত্তার ২,৫০,০০০.০০ টাকার উপরে আয় হলে, তবে নারী বা ৬৫ বছরের উর্ধে কোন ব্যক্তি এর ক্ষেত্রে ৩,০০,০০০.০০ টাকা, প্রতিবন্ধির ক্ষেত্রে ৩,৭৫,০০০.০০ টাকা, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ক্ষেত্রে ৪,৭৫,০০০.০০ টাকার উপরে আয় হলে।
৩.আয়ের খাত সমূহ কি কি?
উত্তর:
1. বেতনাদি, 2. নিরাপত্তা জামানতের উপর সুদ, 3. গৃহ সম্পত্তির আয়, 4. কৃষি আয়, 5. ব্যবসা বা পেশার আয়, 6. মূলধনী মুনাফা, 7. অন্যান্য উৎস হতে আয়। তবে রিটার্ন জমা দেয়ার সময় উল্লেক্ষিত আয়ের খাতগুলি সম্পৃক্ত হবে, ৪. ফার্মের আয়ের অংশ,
9. স্বামী/ স্ত্রী বা অপ্রাপ্ত বয়স্ক সন্তানের আয়।
৪. আয়কর রিটার্ন কি?
উত্তর:রিটার্ন হল নির্দিস্ট একটি ফরম, যেখানে আয়কর কর্তৃপক্ষের চাওয়া করদাতার আয়, ব্যয়, এবং সম্পদের তথ্যাবলি থাকে।
৫. কোন কোন ব্যাক্তি আয়কর রিটার্ন জমা দিবে?
উত্তর:যাদের কর যোগ্য আয় রয়েছে তারা আয়কর রিটার্ন দাখিল করবে আবার নির্দিষ্ট সুবিধা গ্রহণে ও বাধ্যতামূলকভাবে সুবিধা গ্রহিতাকে আয়কর রিটার্ন দখিল করতে হয়। ক্ষেত্রবিশেষে টিন সার্টিফিকেট আছে এমন ব্যক্তি বা প্রতিষ্ঠান কে রিটার্ন দিতে হতে পারে।
৬.কোথায় আয়কর রিটার্ন জমা দিতে হয়?
উত্তর:নির্দিস্ট আয়কর কর্তৃপক্ষের অফিসে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হয়।
৭.করবর্ষ কি ?
উত্তর:আয়বর্ষের পরবর্তি বছর কে করবর্ষ বলে। এ ক্ষেত্রে বছরের হিসাব হয় ১ লা জুলাই হতে পরবর্তি বছরের ৩০ ই জুন পর্যন্ত।
৮. আয়বর্ষ কি?
উত্তর:যে বছর আয় হয়, তাই আয়বর্ষ। এ ক্ষেত্রে বছরের হিসাব হয় ১ লা জুলাই হতে পরবর্তি বছরের ৩০ ই জুন পর্যন্ত।
৯. আয়করের কোন বয়স সীমা আছে কি?
উত্তর:আয়কর প্রদানের জন্য বয়স বিবেচ্য নয় বরং আয় গুরুত্বপূর্ণ। তবে ৬৫ বছরের উর্ধে কোন ব্যক্তি এর ক্ষেত্রে আয় সীমা ভিন্ন হয়।
১০.কর রেয়াত কি?
উত্তর:নির্দিষ্ট কিছু খাতে বিনিয়োগ বা দান করলে , বিনিয়োগ বা দান কৃত অর্থের উপর ১৫% হারে কর ছাড় পাওয়া যায় (যা প্রদেয় করকে কমিয়ে দেয়)- এই কর ছাড়-ই হল কর রেয়াত।
১১.কোন কোন খাতে বিনিয়োগ বা দান করলে কর রেয়াত পাওয়া যায়?
উত্তর:জীবন বীমা প্রিমিয়াম,
সরকারি কর্মর্তার প্রভিডেন্ট ফান্ড,
স্বীকৃত ভবিষৎ তহবিলে নিয়োগ কর্তা ও কর্মকর্তার চাঁদা,
কল্যাণ তহবিলে ও গোষ্ঠী বীমা তহবিলে চাঁদা,
সুপার এনুয়েশন ফা ন্ডে প্রদত্ত চাঁদা,
যেকোন তফসিলি ব্যাংকে ডিপিএস স্কিমে বা র্ষিক ৬০,০০০.০০ টাকা বিনিয়োগ,
সঞ্চয় পত্রে বিনিয়োগ,
শেয়ার স্টক, মিউচুয়াল ফান্ডে বা ডিবে ঞ্চারে বিনিয়োগ (বাংলাদেশ স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির),
সরকার অনুমোদিত ট্রেজারী বন্ডে বিনিয়োগ,
জাতির জনকের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে অনুদান,
যাকাত তহবিলে দান,
জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত কোন হাসপাতালে দান,
প্রতি ব ন্ধীদের কল্যাণে স্বাপিত প্রতিষ্ঠানে দান,
আগাখান ডেভলপমেন্ট নেটওয়ার্কে দান,
আহসানিয়া ক্যান্সার হাস পাতালে দান,
ICDDRB তে প্রদত্ত দান,
CRP, সাভার এ প্রদত্ত দান,
সরকার কর্তৃক অনুমোদিত কোন জনকল্যাণ মূলক শিক্ষা প্রতিষ্ঠানে দান,
এশিয়াটিজ সোসাইটি, বাংলাদেশ এ দান,
ঢাকা আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে দান,
মুক্তি যোদ্ধের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের কোন প্রতি প্রতিষ্ঠানে দান।