It seems we can’t find what you’re looking for. Perhaps searching can help.
নিরাপত্তা জামানতের/সঞ্চয় পত্রের সুদ- আয়
নিরাপত্তা জামানতের উপর সুদ (আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ধারা ২২ অনুযায়ী)
বর্তমানে নিরাপত্তা জামানতের উপর সুদ আয় অনেকটা সাধারন বিষয়।সরকার কর্তৃক ইস্যুকৃত বন্ড বা সিকিউরিটিজ (যেমন টিএন্ডটি বন্ড, ন্যাশনাল ইনভেস্টমেন্ট বন্ড, ট্রেজারী বন্ড/বিল, ইত্যাদি), ডিবেঞ্চার হতে অর্জিত সুদ এবং জাতীয় সঞ্চয় পরিদপ্তর কর্তৃক ইস্যুকৃত সেভিংস ইন্সট্রুমেন্টের সুদ এ খাতের আয় হিসেবে রিটার্নে দেখাতে হয়। সাধারণভাবে, সিকিউরিটিজ বা ডিবেঞ্চার কেনার জন্য ব্যাংক থেকে ঋণ নেয়া হলে ঋণের সুদ সিকিউরিটিজ হতে অর্জিত সুদ আয় থেকে খরচ হিসেবে বাদ দেয়া যাবে। তবে 82C ধারার আওতাধীন কোন সেভিংস ইন্সট্রুমেণ্টের সুদের ক্ষেত্রে খরচ বাদ যাবে না। ২০২২-২০২৩ করবর্ষে যে কোন ধরনের সঞ্চয়পত্রের অর্জিত সুদের উপর উৎসে কর্তিত কর উক্ত খাতের বিপরীতে চূড়ান্ত করদায়ের বৈশিষ্ট্যসম্পন্ন ন্যূনতম করদায় (minimum tax) পরিশোধ হিসেবে গণ্য হবে।সঞ্চয়পত্রের সুদ ভিত্তিক আয়ের উদাহরনসহ করযোগ্য আয় ও ব্যয় আমাদের উদাহরন পেইজ এ দেয়া আছে।