It seems we can’t find what you’re looking for. Perhaps searching can help.
জীবন যাত্রা সংশ্লিষ্ট ব্যয়
প্রত্যেক স্বাভাবিক ব্যক্তি করদাতাকে তার আয়কর রিটার্নের সাথে বিধি নির্ধারিত ফরমে ও পদ্ধতিতে জীবনযাত্রা সংশ্লিষ্ট ব্যয়ের বিবরণী দাখিল করতে হবে।
তবে বেতন অথবা ব্যবসা বা পেশা খাতের আয় রয়েছে এরূপ ব্যক্তি করদাতার ক্ষেত্রে সংশ্লিষ্ট আয়বর্ষের মোট আয় ৩ লক্ষ টাকার বেশি না হয়ে থাকলে উক্ত ব্যয়ের বিবরণী দাখিল বাধ্যতামূলক হবে না। তবে কোন কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক হলে তার আয়ের উৎস বা মোট আয়ের পরিমাণ যা-ই হোক, আয়কর রিটার্নের সাথে জীবনযাত্রা সংশ্লিষ্ট ব্যয়ের বিবরণী দাখিল করা তার জন্য বাধ্যতামূলক।
যে সকল করদাতা ২০১৬-১৭ করবর্ষে প্রবর্তিত নতুন রিটার্ন ফরম (IT-11GA2016) ব্যবহার করবেন তাদেরকে IT-10BB2016 ফরম ব্যবহার করতে হবে। যে সকল স্বাভাবিক ব্যক্তি করদাতা পুরনো ফরমে রিটার্ন দাখিল করবেন তারা ঐ রিটার্নের সাথে আগের বিবরণী দাখিল করবেন।
জীবনযাত্রা সংশ্লিষ্ট ব্যয়ের বিবরণী ফরমে করদাতার আয়বর্ষসংশ্লিষ্ট ব্যয় বা কর পরিশোধের তথ্য সন্নিবেশ করতে হবে। এ বিবরণীতে উল্লিখিত খরচসমূহের যোগফল পরিসম্পদ, দায় ও ব্যয় বিবরণীতে উল্লেখ করতে হবে।