গৃহ সম্পত্তি হতে আয়

গৃহ-সম্পত্তি আয় (আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ধারা ২৪ অনুযায়ী)

কোন করদাতা তার বাড়ী আবাসিক বা বাণিজ্যিক ব্যবহারের জন্য ভাড়া দিলে, সে আয় রিটার্নের গৃহ-সম্পত্তির আয়ের ঘরে দেখাতে হবে।
গৃহ-সম্পত্তির করযোগ্য আয় নিরূপনের জন্য পৃথক তফসিল রয়েছে। আয়কর বিধিমালা, ১৯৮৪ সংশোধনের মাধ্যমে ২০১৬-১৭ করবর্ষে নতুন রিটার্ন ফরমের সাথে নতুন তফসিল ২৪বি প্রবর্তন করা হয়েছে যা রিটার্নের সাথে সংযুক্ত করতে হবে এটিই মূলত গৃহ-সম্পত্তি খাতে করযোগ্য আয় উপস্থাপন করার জন্য।এই খাত সম্পর্কে যা যা রিটার্নে উল্লেখ করা প্রয়োজন তা নিম্নে বর্ণনা কর হলঃ

গৃহ-সম্পত্তির ঠিকানা, মোট আয়তন, কত তলা, ইত্যাদি, কর দাতা যদি অংশীদার হন তবে মোট সম্পত্তিতে তার অংশীদারিত্বের শতকরা হার উল্লেখ করতে হবে।

১. গৃহ সম্পত্তির আয় বার্ষিক আয় হিসাবঃ
গৃহ-সম্পত্তি ভাড়া দেয়া হলে ১২ মাসের ভাড়া দেখাতে হবে। যদি এক বা একাধিক মাস বাড়ী খালি থাকে সেক্ষেত্রে ও ১২ মাসের বার্ষিক ভাড়া মূল্য দেখাতে হবে। তবে খালি থাকা মাসের ভাড়া খরচ হিসেবে দাবী করা যাবে।
২.গৃহ সম্পত্তির মলিকের অনুমোদিত খরচ সমূহ হলঃ মেরামত, আদায়, ইত্যাদি:
২.ক.আবাসিক ব্যবহারের জন্য ভাড়া দেয়া হলে ভাড়ার উপর ২৫%; অথবা বাণিজ্যিক ব্যবহারের জন্য ভাড়া দেয়া হলে ভাড়ার উপর ৩০% খরচ অনুমোদিত খরচ যার জন্য কোন প্রমাণ দাখিলের প্রয়োজন হয় না।
২.খ.পৌর কর অথবা স্থানীয় কর
২.গ.ভূমি রাজস্ব
২.ঘ. ঋণের উপর সুদ/বন্ধকি মূলধনী চার্জ: সংশ্লিষ্ট গৃহ-সম্পত্তি নির্মাণ বা পুনঃনির্মাণের জন্য ঋণ
গ্রহণ করা হলে উক্ত ঋণের সুদ।
২.ঙ. বীমা কিস্তি: সংশ্লিষ্ট গৃহ-সম্পত্তির বীমা করা হলে
২.চ. গৃহ-সম্পত্তি খালি থাকার কারণে দাবিকৃত রেয়াত
২.ছ. অন্যান্য, যদি থাকে।
৩. গৃহ-সম্পত্তির নীট আয় (০১-০২)
৪. করদাতা আংশিক মালিক হলে, করদাতার অংশে আয়
করদাতার একাধিক গৃহ-সম্পত্তি হতে আয় থাকলে প্রতিটি গৃহ-সম্পত্তির জন্য একই তফসিলে পৃথকভাবে প্রদর্শন করতে হবে। অতঃপর নিম্নোক্ত ছকের মাধ্যমে সকল গৃহ-সম্পত্তি আয়ের সমষ্টি নির্ণয় করতে হবে:
৫. সকল গৃহ সম্পত্তির আয়ের সমষ্টি (১+২+৩+) = টাকা
(প্রয়োজনে অতিরিক্ত কাগজ ব্যবহার করতে হবে)

উদাহরণের জন্য আমাদেরউদাহরণ পেইজ (করসম্পর্কিত বিষয় ক্যাটাগরি তে পাবেন)দেখুন

It seems we can’t find what you’re looking for. Perhaps searching can help.