কর সম্পর্কিত বিষয়

মোট আয়ের উপর আরোপযোগ্য আয়কর হার

আয় বর্ষ ২০২১-২০২২
একজন পুরুষ করদাতার মোট আয়ের উপর আরোপযোগ্য আয়করের পরিমাণ
প্রথম ৩,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর শূন্য/ ০%
পরবর্তী ১,০০,০০০ টাকা পর্যন্ত আয়ের উপর ৫%
পরবর্তী ৩,০০,০০০ টাকা পর্যন্ত আয়ের উপর ১০%
পরবর্তী ৪,০০,০০০ টাকা পর্যন্ত আয়ের উপর ১৫%
পরবর্তী ৫,০০,০০০ টাকা পর্যন্ত আয়ের উপর ২০%
অবশিষ্ট টাকা এর উপর ২৫%

করদাতা যদি তৃতীয় লিঙ্গ বা মহিলা করদাতা হন অথবা ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতা হন। তাহলে মোট আয়ের উপর আরোপযোগ্য আয়করের হার হবে নিম্নরূপ:
প্রথম ৩,৫০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর শূন্য/ ০%
পরবর্তী ১,০০,০০০ টাকা পর্যন্ত আয়ের উপর ৫%
পরবর্তী ৩,০০,০০০ টাকা পর্যন্ত আয়ের উপর ১০%
পরবর্তী ৪,০০,০০০ টাকা পর্যন্ত আয়ের উপর ১৫%
পরবর্তী ৫,০০,০০০ টাকা পর্যন্ত আয়ের উপর ২০%
অবশিষ্ট টাকার এর উপর ২৫%

প্রতিবন্ধী ব্যক্তি করদাতার ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা ৪,৫০,০০০ টাকা এবং গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা হবে ৪,৭৫,০০০ টাকা। ফলে এসব করদাতার ক্ষেত্রে মোট ভাষ্যের উপর আরোপযোগ্য আয়করের পরিমাণ কিছুটা কম হবে। প্রতিবন্ধী সন্তান বা পোষ্য রয়েছে এমন পিতামাতা বা আইনানুগ অভিভাবকের ক্ষেত্রে করমুক্ত সীমা প্রত্যেক সন্তান বা পোষ্যের জন্য ৫০,০০০ টাকা বেশি হবে। ফলে প্রতিবন্ধী ব্যক্তির পিতা ও মাতা উভয়েই করদাতা হলে যেকোন একজন এ সুবিধা পাবেন। করদাতা কোন প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবক হলে মোট আয়ের উপর আরোপযোগ্য আয়কর কিভাবে নিরূপিত হবে।

সারচার্জ
সারচার্জ

It seems we can’t find what you’re looking for. Perhaps searching can help.