কর রেয়াত

কর রেয়াত/ বিনিয়োগজনিত কর রেয়াত

নির্দিষ্ট কয়েকটি খাতে করদাতার বিনিয়োগ/চাঁদা থাকলে করদাতা বিনিয়োগজনিত কর রেয়াত পান। মোট আয়ের উপর আরোপযোগ্য আয়করের অংক থেকে কর রেয়াতের অংক বাদ দিলে প্রদেয় করের অংক পাওয়া যায়।

যেকোন করদাতার প্রদেয় কর নির্ণয়ের জন্য বিনিয়োগ কর রেয়াত বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কেননা করদাতার কর নির্ণয়কালে একটি নির্দিষ্ট হারে বিনিয়োগ ভাতার উপর কর রেয়াত বা ছাড় পাওয়া যায়। কররেয়াতযোগ্য আয় বলতে যে আয় করদাতার মোট আয় ও করযোগ্য সীমা নির্ণয় ও করের হার নির্ধারণের উদ্দেশ্যে মোট আয়ের অন্তর্ভুক্ত হয় কিন্তু পরবর্তীতে উক্ত আয়ের উপর নির্দিষ্ট হারে কর ছাড় পাওয়া যায় তাকে বিনিয়োগ ভাতা বা কররেয়াত বলে। আয় নয় বরং এগুলি অনুমোদনযোগ্য খরচ যার উপর নির্দিষ্ট হারে রিবেট বা ছাড় পাওয়া যায়।

It seems we can’t find what you’re looking for. Perhaps searching can help.