আয়কর ও আয়কর রিটার্ন

আয়কর

আয়কর আইনের আওতায় এক বা একাধিক উৎস হতে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়ের উপর আরোপযোগ্য বার্ষিক করকে আয়কর বলে ।

অর্থাৎ সরকার দেশের সাধারণ প্রয়োজন মিটানোর জন্য কোন ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি অথবা প্রতিষ্ঠানের আয় ন্যূনতম করযোগ্য সীমা অতিক্রম করলে প্রত্যক্ষ কর হিসাবে বাধ্যতামূলকভাবে উক্ত ব্যক্তির নিকট থেকে কর বাবদ যে অর্থ আদায় করে তাকে আয়কর বলে। আয়কর শব্দটি আর (Income) ও কর (Tax) শব্দ দ্বয়ের সমন্বয়ে গঠিত।

আয়কর রিটার্ন

আয়কর কর্তৃপক্ষের নিকট একজন করদাতার বার্ষিক আয়, ব্যয় এবং সম্পদের তথ্যাবলী নির্ধারিত ফরমে উপস্থাপন করার মাধ্যম হচ্ছে আয়কর রিটার্ন। আয়কর রিটার্ন ফরম এর কাঠামো আয়কর বিধি দ্বারা নির্দিষ্ট করা আছে। আয়কর আইন অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত ফরমে আয়কর রিটার্ন দাখিল করতে হয়।

আয়কর ও আয়কর রিটার্ন সম্পর্কিত অনেক প্রশ্ন ও উত্তর আমাদের প্রশ্ন/উত্তর পেইজ আছে তা দেখতে পারেন।

It seems we can’t find what you’re looking for. Perhaps searching can help.