It seems we can’t find what you’re looking for. Perhaps searching can help.
অন্যান্য উৎস হতে আয়
বেতন, নিরাপত্তা জামানতের উপর সুদ, গৃহ-সম্পত্তির আয়, কৃষি আয়, ব্যবসা বা পেশার আয়, মূলধনী মুনাফা- এসকল আয়ের খাত ছাড়া অন্য যাবতীয় আয় অন্যান্য সূত্রের আয়।
ব্যাংকে গচ্ছিত টাকার উপর সুদ, নগদ লভ্যাংশ, লটারী, যন্ত্রপাতি ভাড়া দিয়ে আয়, বক্তৃতা বা লেখার সম্মানী ইত্যাদি অন্যান্য সূত্রের আয়ের কয়েকটি উদাহরণ।
অন্যান্য সূত্রের আয়ভুক্ত কোন উৎস হতে উৎসে কর কর্তন/আদায় করা হয়ে থাকলে করদাতা মোট (gross) প্রাপ্তি আয় হিসেবে প্রদর্শন করবেন, নীট (net) প্রাপ্তি নয়।
আরো কিছু বিষয়ঃ
ফার্ম বা ব্যাক্তি-সংঘের আয়ঃ
করদাতা কোন অংশীদারি ফার্মের অংশীদার বা ব্যক্তি-সংঘের সদস্য হলে ফার্ম বা ব্যক্তি-সংঘ থেকে পাওয়া তার আয়ের অংশ মোট আয়ে অন্তর্ভুক্ত হবে। তবে আয়ের এ অংশের জন্য গড় হারে আয়কর রেয়াত পাবেন। আরো জানতে আমাদের উদাহরণ পেইজ দেখুন।