ট্যাক্স রিটার্ন জমার সময়

রেজাউল করিম, চট্টগ্রাম

যেহেতু নতুন আয়কর আইন অনুযায়ী, রিটার্ন দাখিলের জন্য সময় বৃদ্ধির সুযোগ রাখা হয়নি। যার ফলে জনমনে সৃষ্ট জটিলতা নিরসনে, সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে করদাতারা বছরের যে কোনো সময় আয়কর রিটার্ন জমা দিতে পারবেন অর্থাৎ করদাতারা এখন যে কোনো সময় রিটার্ন দাখিল করতে পারবেন।

কর দিবসের মধ্যে রিটার্ন দাখিলের ক্ষেত্রে সাধারণ নিয়মে কর পরিশোধ করতে হবে। তবে নির্ধারিত সময়ের পরে হলে, জরিমানা সহ ক্ষেত্র বিশেষে সুদ ও যোগ করে জমা দিতে হবে। শুধু তাই নয়, নতুন করদাতা তার বকেয়া রিটার্ন স্বনির্ধারণী পদ্ধতিতে দাখিল করতে পারবেন, যা পুরোনো আয়কর অধ্যাদেশ অনুযায়ী সম্ভব হতো না।

অর্থাৎ করদাতা এখন যে কোনো বছরের রিটার্ন যে কোনো সময়ে দাখিল করতে পারবেন এবং তা স্বনির্ধারণী পদ্ধতিতে দাখিল করতে পারবেন।