১৫০০০ এর বেশি আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচিত

র‍্যানডম সিলেকসান পদ্ধতিতে ২০২৩-২৪ করবর্ষে এন.বি.আর. মোট ১৫,৪৯৪ টি রিটার্ন ফাইল অডিটের জন্য নির্বাচিত করেছে।

১৬ জুলাই, ২০২৫, এন.বি.আর. এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানান- অডিট নির্বাচনের পদ্ধতিতে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে এই অটোমেটেড ব্যবস্থা চালু করা হয়েছে।

এই পদ্ধতিতে প্রতিটি কর অঞ্চল বা সার্কেলে দাখিল করা আয়কর রিটার্নের মাত্র শূন্য দশমিক পাঁচ শতাংশ র‍্যানডম সিলেকসান পদ্ধতিতে নির্বাচন করা হয়েছে। তবে যেসব করদাতা গত দুই করবর্ষে অডিটের আওতায় এসেছেন, তাদের এবারের নির্বাচন প্রক্রিয়া থেকে বাদ রাখা হয়েছে। অডিট কার্যক্রমে স্বচ্ছতা আনতে এই উদ্যোগ কে অনেকে জানায়।